• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হবিগঞ্জের জালালী কইতর সুনামগঞ্জের কু্রা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » হবিগঞ্জের জালালী কইতর সুনামগঞ্জের কু্রা

হবিগঞ্জের জালালী কইতর
সুনামগঞ্জের কু্রা
সুরমা নদীর গাংচিল আমি
শূন্যে দিলাম উড়া।।

শূন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কৈলত্তার উপর।
তোমরা আমায় চিননি… তোমরা আমায় চিননি
তোমরা আমায় চিন্‌ছনি।।

হাওরের পানি নাইরে হেথায় নাইরে তাজা মাছ
বিলের বুকে ডানা মেলা, নাইরে হিজল গাছ
বন্ধু নাইরে তাজা মাছ।
তবু নিদহারা নগরের পথে রাইতের দুপুরে
মরমীয়া ভাটিয়ালী আমার গালায় ঝুরে
তোমরা আমায় চিন্‌ছনি।।

এই সুরে আছেরে বন্ধু অশথ বটের ছায়া
এই সুরে বিছাইয়া দেয়রে শীতল পাটির মায়া
বন্ধু অশথ বটের ছায়া।
এইনা সুরের পালের দোলায়, খুশির হাওয়া বয়
এই সুরের দৌলতে আমি জগৎ করলাম জয়
তোমরা আমায় চিন্‌ছনি।।

———–
হেমাঙ্গ বিশ্বাস

Category: ফোক গানTag: হেমাঙ্গ বিশ্বাস
Previous Post:জয় জগানন্দন ঘটিবাটি বন্ধন
Next Post:ও সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑