যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু – লিরিক্স – কুটি মনসুর
যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু
চলে গেলে আর আসে না
যৌবনকালে বন্ধু মিলে
শেষকালে ভালোবাসে না।।
নদীর জোয়ার চলে যায়
ফিরে পায় শ্রাবণে
যৌবন জোয়ার একবার গেলে
পায় না জীবনে
ফুল শুকাইলে সেই ফুলে আর
ভ্রমর এই তো কভু বসে না।।
এ রূপও যৌবনের গৌরব
মিছে যারা করে
অবশেষে পতন ঘটে
ভাটায় যখন পড়ে
হৃদয়ে যার ব্যথা ভরা
তার মুখে হাসি ফোটে না।।
ভ্রমর যেমন মধু ছাড়া
যায় না কোনো ফুলে
কলসি কাংখে যায় না বধূ
শুকনা গাঙের কূলে
মনসুর বলে মরণ কালে
আমারে ফেলে যেও না।।
[রচনাকাল: ০২-০৭-১৯৭৬ ইং; প্রথম কণ্ঠশিল্পী: রথীন্দ্রনাথ রায়]
গান – যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু
গীতিকার – কুটি মনসুর
মথি ২৩ এর ১৫ অনুসারে যীশু বলছেন -তোমরা ভণ্ড! একজন লোককে নিজেদের ধর্মমতে নিয়ে আসার জন্য তোমরা জলে স্থলে ঘুরে বেড়াও। আর সে যখন তোমাদের ধর্মে আসে, তখন তোমরা নিজেদের চেয়ে তাকে দ্বিগুণ নরকের উপযুক্ত করে তোল।- তাহলে ধর্মান্তরের সুফল কী?