• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সে যে আমার হোক বা না হোক সই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সে যে আমার হোক বা না হোক সই

সে যে আমার হোক বা না হোক সই
আমি যে সই তার হয়েছি
দিয়ে জাতি কুল মান এই দেহ প্রাণ গো সই
আমি তার চরণে সব সঁপেছি

প্রেমানলে অঙ্গ জ্বলে
কইতে নারি হৃদয় খুলে
জ্বালা মরি কি বাঁচি
তারে দেখে যদি প্রাণ যায় আমার সই
আমি ভব জ্বালা কারে ঘুচি

চাইনা তোমার রাজা রাজ্য
মরণ আমার অনিবার্য
মনে ভেবেছি
তারে দেখার আশে প্রাণ রইয়াছে গো সই
আমি নইলে কি আর বেঁচে আছি

রজ্জবে কয় আমি হইলাম যার
সে যদি না হয় গো আমার
প্রেমের মজা কি
যেমন কাষ্ঠের সঙ্গে লোহার প্রেম হয়
তারা জলে ভাসে দুইয়ে মিশি

——————–
গীতিকারঃ রজ্জ্বব আলী

Category: বাউল গানTag: রজ্জব আলী
Previous Post:বনমালী গো তুমি পরজনমে হইও রাধা
Next Post:যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু – লিরিক্স – কুটি মনসুর

Reader Interactions

Comments

  1. Qutub Uddin Ahmed

    July 3, 2020 at 3:51 pm

    এই গান লিখেছেন মন মোহন দত্ত

    Reply
    • মুহাম্মদ আনছার উদ্দিন

      September 1, 2022 at 1:00 pm

      ভাই গানটি লিখেছেন এবং সুর করেছেন দেওয়ান রজ্জব আলী

      Reply
  2. Habib

    May 7, 2021 at 12:25 pm

    না, দেওয়ান শাহ রজ্জব আলী চিশতি।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑