• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

স্থান দিয়ো করুণায় তব চরণ তলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » স্থান দিয়ো করুণায় তব চরণ তলে

স্থান দিয়ো করুণায় তব চরণ তলে,
যদি না পারি লভিতে নিজ-ধরম বলে!
দৃঢ় পণ করি পাপ করিব না আর
করিব না বলে, পাপ করেছি আবার
তবু তোমারে না আমি ডাকি,
আপন গরবে থাকি,
ব্যর্থ পুরুষকার করম-ফলে।
নিজ বলে বল করা, বিফল কেবলি;
তব বলে বলী হলে, তবে বলি বলী।
ঠেকিয়া তোমারি দিকে;
মোরে কাঁদাইয়া ধুয়ে লহ নয়ন-জলে।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:তোমার নয়নের আড়াল হতে চাই আমি
Next Post:গা তোল, গা তোল, গিরিরাণী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑