• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার নয়নের আড়াল হতে চাই আমি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » তোমার নয়নের আড়াল হতে চাই আমি

তোমার নয়নের আড়াল হতে চাই আমি
তোমারি ভবনে করি বাস;
তোমারি তো আমি খাই পরি, তবু
তোমারেই করি পরিহাস!
তুমিই দিয়েছ জ্ঞান ভকতি,
তুমিই দিয়েছ ইচ্ছা শকতি,
তবু তোমারে জানিনে চরণ চাহিনে,
নাহিক তোমাতে অভিলাষ!
করিনে তোমার আজ্ঞা-পালন,
মানিনে তোমার মঙ্গলশাসন,
তোমার সেবা নাহি করি, তবু কেন, হরি,
লোকে বলে মোরে হরিদাস।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:ওমা উমা, এ আনন্দ কোথা রাখি বল্
Next Post:স্থান দিয়ো করুণায় তব চরণ তলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑