• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

স্নেহ-বিহ্বল, করুণা ছলছল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » স্নেহ-বিহ্বল, করুণা ছলছল

স্নেহ-বিহ্বল, করুণা ছলছল, শিয়রে জাগে কার আঁখি রে!
মিটিল সব ক্ষুধা, সঞ্জীবনী সুধা এনেছে অশরণ লাগি রে।
শ্রান্ত অবিরত যামিনী জাগরণে,
অবশ কৃশতনু, মলিন অনশনে;
আত্মহারা সদা, বিমুখী নিজ সুখে,
তপ্ত তনু মম, করুণা ভরা বুকে
টানিয়া লয় তুলি, যাতনা তাপ ভুলি বদন পানে চেয়ে থাকি রে!
করুণে বরষিছে মধুর সান্ত্বনা,
শান্ত করি মম গভীর যন্ত্রনা
স্নেহ অঞ্চলে মুছায়ে আঁখিজল,
ব্যথিত মস্তক চুম্বে অবিরল
চরণ ধূলি সাথে আশীষ রাখে মাথে, সুপ্ত হৃদি ওঠে জাগি রে!
আপনি মঙ্গলা, মাতৃরূপে আসি
শিয়রে দিল দেখা পুন্য স্নেহ রাশি;
বক্ষে ধরি চির পীযূষ নির্ঝর,
নিরাশ্রয় শিশু অসীম নির্ভর,
নমো নমো নমঃ জনন দেবী মম! অচলা মতি পদে মাগি রে!

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:কেড়ে লহ নয়নের আলো
Next Post:দেখে শুনে আনলি রে কড়ি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑