• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেড়ে লহ নয়নের আলো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » কেড়ে লহ নয়নের আলো

কেড়ে লহ নয়নের আলো, পাপ নয়ন কর অন্ধ;
চির যবনিকা পড়ে থাক নে, নিবে যাক্ রবি তারা চন্দ্র!
হরে লহ শ্রবণের শক্তি, থেকে যাক্ জলদের মন্দ্র;
সৌরভ চাহিনা, বিধাতা রুদ্ধ কর হে নাসা রন্ধ্র।
স্বাদ হর হে, কৃপাসিন্ধু, চাহিনা ধরার মকরন্ধ;
স্পর্শ কর, হে হরি, লপ্ত করে দাও অসাড় নিস্পন্দ।
তুমি মূর্তিমান হয়ে এস প্রাণে, শব্দ স্পর্শ রূপ রস-গন্ধ;
এনে দাও অভিনব চিত্ত ভুঞ্জিতে সে মিলনানন্দ।।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:আর কি ভরসা আছে
Next Post:স্নেহ-বিহ্বল, করুণা ছলছল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑