• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার হল না রে সাধন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » আমার হল না রে সাধন

আমার হল না রে সাধন!
আমার পায়ে বেড়ি, হাতে কড়া,
গিঁঠে গিঁঠে বাঁধন।
আমি যাদের জন্যে দিক হারালেম,
তারা করে নির্যাতন;
আমার নিজের দশা দেখতে
আসে পরাণ ফেটে কাঁদন।
ওরা অবিরত কানের কাছে
কচ্ছে ঢক্কা-বাদন,
ভাইরে এত গোলে, কেমন করে
হবে তোর আরাধন?
ওরা সদাই রাখে চোখে-চোখে,
আমি যেন হারাধন,
আমি মূলের কড়ি সব খোয়ায়ে
কল্লেম মিছে দাদন।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:নয়নের বারি নয়নে রেখেছি
Next Post:সখা, তোমারে পাইলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑