• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নয়নের বারি নয়নে রেখেছি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » নয়নের বারি নয়নে রেখেছি

নয়নের বারি নয়নে রেখেছি,
হৃদয়ে রেখেছি জ্বালা।
শুকায়ে গিয়েছে প্রাণের হরষ,
শুকায়ে গিয়েছে মালা।
দেখা দেবে বলে কেন দিলে আশা
আশা-পথ পানে চেয়ে রই;
আমার ভেঙে গেছে বুক, ভেঙেছে পরাণ,
সময় থাকিতে আসিলে কই!
এলে যদি, সখা, বস ভাঙা বুকে,
ভাঙা-হৃদয়ের যাতনা লও;
মুখপানে চেয়ে, দুখ ভুলাইয়ে
ভাল করে আজ কথাটি কও।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:তোমারি ভবনে আমারি বাস
Next Post:আমার হল না রে সাধন

Reader Interactions

Comments

  1. এ, কে, এম, মতিউর রহমান

    May 9, 2021 at 12:03 pm

    Nice.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑