• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভোরে ঝিলের জলে শালুক পদ্ম তোলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » ভোরে ঝিলের জলে শালুক পদ্ম তোলে

ভোরে ঝিলের জলে
শালুক পদ্ম তোলে
কে ভ্রমর-কুন্তলা কিশোরী।
ফুল দেখে বেভুল সিনান্‌ বিসরি।।
একি নূতন লীলা আঁখিতে দেখি ভুল
কমল ফুল যেন তোলে কমল ফুল
ভাসায়ে আকাশ গাঙে অরুণ-গাগরি।।
ঝিলের নিথর জলে আবেশে ঢল ঢল
গ’লে পড়ে শত সে তরঙ্গে,
শারদ আকাশে দলে দলে আসে
মেঘ, বলাকার খেলিতে সঙ্গে।
আলোক-মঞ্জুরী প্রভাত বেলা
বিকশি’ জলে কি গো করিছে খেলা
বুকের আঁচলে ফুল উঠিছে শিহরি।।

————-
জিলফ্‌-ত্রিতাল

Category: বিবিধ বাংলা গান
Previous Post:মেঘ-বিহীন খর বৈশাখে
Next Post:যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে

Reader Interactions

Comments

  1. Samridha Chatterjee

    March 16, 2021 at 3:06 pm

    Very useful

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑