• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মেঘ-বিহীন খর বৈশাখে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » মেঘ-বিহীন খর বৈশাখে

মেঘ-বিহীন খর বৈশাখে
তৃষায় কাতর চাতকী ডাকে।।
সমাধি-মগ্না উমা তপতী
রৌদ্র যেন তার তেজ জ্যোতিঃ
ছায়া মাগে ভীতা ক্লান্ত কপোতী
কপোত-পাখায় শুষ্ক শাখে।।
শীর্ণা তটিনী বালুচর জড়ায়ে
তীর্থে চলে যেন শ্রান্ত পায়ে।
দগ্ধ ধরণী যুক্তপাণি
চাহে আষাঢ়ের আশীষ-বাণী,
যাপিয়া নির্জ্জলা একাদশীর তিথি
পিপাসিত আকাশ যাচে কাহাকে।।

—————
সাবন্ত সারং-ত্রিতাল

Category: বিবিধ বাংলা গান
Previous Post:ধুলি-পিঙ্গল জটাজুট মেলে
Next Post:ভোরে ঝিলের জলে শালুক পদ্ম তোলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑