• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যদি ভুল করে ভুল মধুর হল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » যদি ভুল করে ভুল মধুর হল

যদি ভুল করে ভুল মধুর হল
মন কেন মানে না,
কেন একটু ছোঁয়া দোলায় আমায়
কেউ তো জানে না।
আজ হারিয়ে যেতে তবে কিসেয় বাধা
যদি এ ভুল হল গো ভালো,
আঁধারে সে আলো।
আহা তাই এ বাঁশী খুঁজে পায় কি হাসি
সুরে আজ পড়ে সে বাঁধা,
তবে ফাগুন কেন দেখেও আমায়।
কাছে তার টানে না।
কেন সে আমায় আজ এমন করে
ডাক দিয়ে ঐ যায়,
তারি সুরে হৃদয় আমার
ব্যাকুল হতে চায়।
এই একটু খুশি এই একটু নেশা
কেন ভোলালো আমায়,
আর দোলালো আমায়।
বল একি মায়া মোর আঁখিছায়া
স্বপ্নে যেন মেশা,
তবু আমায় দেবার হৃদয় নিয়ে
কেন তে মালা আনে না।

———
‘অগ্নিপরীক্ষা\’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।
সুর : অনুপম ঘটক।

Category: সিনেমার গানTag: অনুপম ঘটক, গৌরীপ্রসন্ন মজুমদার, সন্ধ্যা মুখোপাধ্যায়
Previous Post:মাটিতে চন্দ্রমল্লিকা আকাশে চন্দ্রকলা
Next Post:প্রভু তোমার আলোরে তুমি কেড়ে নাও

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑