• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাটিতে চন্দ্রমল্লিকা আকাশে চন্দ্রকলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » মাটিতে চন্দ্রমল্লিকা আকাশে চন্দ্রকলা

মাটিতে চন্দ্রমল্লিকা আকাশে চন্দ্রকলা,
পৃথিবী যখন ঘুমায় তাদের
শুরু হয় কথা বলা।
‘চন্দ্রমল্লিকা গো’
চুপে চুপে ঐ চন্দ্রকলা যে বলে,
‘তোমার হাসির মাধুরী আমার
বুকের আলোতে জ্বলে।
হল যে ধন্য মোর প্রদীপের
সারারাত ধরে জ্বলা।’
দুটি হৃদয়ের শপথ ভরানো সুরে
উলু দেয় ঐ নীড়ে জেগে থাকা পাখী,
স্বপ্ন পিয়াসে ঐ তো তাদের
ঘুমে ঢুলু ঢুলু আঁখি।
‘চন্দ্রকলা গো শোন’
কহিছে চন্দ্রমল্লিকা ঐ হেসে–
‘আমি যে ধন্য মোর হাসি যবে
তোমার হাসিতে মেশে,
দুজনার পানে চেয়ে থেমে গেছে
নিশীথের পথ চলা।’

——–
‘ত্রিযামা\’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।।
সুর : নচিকেতা ঘোষ।

Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার, নচিকেতা ঘোষ, সন্ধ্যা মুখোপাধ্যায়
Previous Post:পাখীর কূজন শুনে আর রাতের তারা এনে
Next Post:যদি ভুল করে ভুল মধুর হল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑