• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঝিরি ঝিরি পিয়ালের ঠাণ্ডা ছায়াতে আজ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » ঝিরি ঝিরি পিয়ালের ঠাণ্ডা ছায়াতে আজ

ঝিরি ঝিরি পিয়ালের ঠাণ্ডা ছায়াতে আজ
বন ময়ুরের নাচ দেখতে যাব,
লাল লাল শিমুলের অনুরাগে ভরা রঙ
অন্তরে আজ আমি কুড়িয়ে পাব
আকাশের নীল সীমা ছাড়িয়ে–
খেয়ালী এ মন যাক হারিয়ে,
ঝিম্ ঝিম্ নেশা লাগা ভ্রমরের মত আজ
মহুল আর মহুয়ার মধু যে খাব।
ওগো বউ কথা কও
তুমি মিছেই শুধাও,
আমি নিজেই জানিনা মোর ময়ুরপঙ্খী মন
কোথায় উধাও।
কৃষ্ণচূড়ার কুঁড়ি কুড়ায়ে–
হাওয়ায় আঁচল দেব উড়ায়ে,
নীলকণ্ঠের সুরে কণ্ঠ মিলায়ে আজ
সারাবেলা শুধু গান যে গাব

———-
‘ত্রিযামা’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।।
সুর : নচিকেতা ঘোষ।

Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার, নচিকেতা ঘোষ, সন্ধ্যা মুখোপাধ্যায়
Previous Post:আজ এইতো প্রথম এমন করে আমার কাছে এলে
Next Post:পাখীর কূজন শুনে আর রাতের তারা এনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑