• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজ এইতো প্রথম এমন করে আমার কাছে এলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » আজ এইতো প্রথম এমন করে আমার কাছে এলে

আজ এইতো প্রথম এমন করে
আমার কাছে এলে,
আকাশ বুঝি তারার প্রদীপ
তাই দিল গো জ্বেলে।
পাখী বলে, আমি দিলাম গান–
সুরে সুরে ভরিয়ে তোলে প্রাণ,
ঐ ছড়িয়ে খুশি কি খেলা আজ
বাতাস গেল খেলে।
যেমন করে ভুবন ভরে ফাগুন বেলা আসে,
তারই মত এলে ওগো বন্ধু আমার পাশে।
আমার মালা বলে, কণ্ঠে পেয়ে ঠাঁই
আমি যে আজ ধন্য হতে চাই।
এই লগনে আজ তুমি কি তার
আভাস কিছু পেলে।

———
‘ইন্দ্রধনু’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।
সুর : রবীন চট্টোপাধ্যায়।

Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার, রবীন চট্টোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়
Previous Post:এই মায়াবী তিথি এই মধুর গীতি
Next Post:ঝিরি ঝিরি পিয়ালের ঠাণ্ডা ছায়াতে আজ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑