• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পিয়াল শাখার ফাঁকে ওঠে একফালি চাঁদ বাঁকা ওই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » পিয়াল শাখার ফাঁকে ওঠে একফালি চাঁদ বাঁকা ওই

পিয়াল শাখার ফাঁকে ওঠে
একফালি চাঁদ বাঁকা ওই।
তুমি আমি দুজনাতে বাসর জেগে রই।।
তোমার আছে সুর
আর আমার আছে ভাষা
মনের কোণে আছে
কিছু পাবার আশা আর
এবার কিছু শুনে
আমিও কিছু কই।।
বাতাস কি গান গায়
ঐতো ফোটে ফুল আর
এই যে প্রহর জাগ
এতে নহে ভুল।।
তোমার পানে চেয়ে
আমার আঁখি হাসে
আর হঠাৎ কেন এই রাত
শেষ হয়ে ওই আসে
ফুরিয়ে যাব ভেবেই
তাই তো ব্যাকুল হই।।

————-
সুর ও শিল্পী : অখিলবন্ধু ঘোষ

Category: আধুনিক বাংলা গানTag: অখিলবন্ধু ঘোষ, গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:এ মন আমার যেন ভ্রমরের সুর হয়ে
Next Post:ধিন কেটে ধিন ধিন কেটে ধিন বাজে ঝড়ের ঢাক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑