• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ মন আমার যেন ভ্রমরের সুর হয়ে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » এ মন আমার যেন ভ্রমরের সুর হয়ে

এ মন আমার যেন
ভ্রমরের সুর হয়ে
গান শুধু শোনায় তোমায়।
তোমার হৃদয় ফোটা
সে এক ফুলের কুঁড়ি
সেই সুরে পাপড়ি ছড়ায়।
আমার না বলা কথা
বেজে ওঠে বাতাসের সুরে।
আমার এ ব্যাকুলতা পাখীর পাখায়
ভেসে যায় দূরে।।
তারই পানে চেয়ে বুঝি
তোমার নয়ন দুটি স্বপ্ন ঝরায়।
ভীরু ভালবাসা ঘেরা তোমার হৃদয়
কি কথা বলিতে চায় জানি
আমারে যে আরো কাছে
নেয় সে তো টানি।।
ভালো তবু লাগে যে
দূর হতে বাজে মোর বাঁশী
অধরে তোমার সে
জাগায় আবেশ ভরা হাসি
এই দূরে দূরে থাকা
দুজনারই যেন ওগো হৃদয় ভরায়।।

———–
সুর ও শিল্পী : শৈলেন মুখোপাধ্যায়

Category: আধুনিক বাংলা গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার, শৈলেন মুখোপাধ্যায়
Previous Post:কেন প্রহর না যেতে মরমের বীণা বাজে
Next Post:পিয়াল শাখার ফাঁকে ওঠে একফালি চাঁদ বাঁকা ওই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑