• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি আর নেই সে তুমি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » তুমি আর নেই সে তুমি

তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি
জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি

তোমার চোখেরও পাতা নাচে না
নাচে না আমারো পথ চেয়ে
তোমার পায়ে পায়ে মল বাজে না
বাজে না আমারো সাড়া পেয়ে

হাসো না হাসো না সে হাসি মধুময়
তুমি আর নেই সে তুমি

তোমার সাপেরও বেণী দোলেনা
দোলে না হাওয়ার বাঁশী শুনে
তোমার চোখে বিজলী খেলে না
খেলে না মেঘেরো গর্জনে

গুনগুন গুনগুন করো না অসময়
তুমি আর নেই সে তুমি

জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি

———————
গীতিকারঃ রবি গুহ মজুমদার
কন্ঠঃ শচীন দেব বর্মন

Category: আধুনিক বাংলা গান
Previous Post:কে যাস রে ভাটি গাঙ বাইয়া
Next Post:দুঃখু কান্দে

Reader Interactions

Comments

  1. Ferdous Ibna Habib

    May 27, 2012 at 7:15 pm

    So nice song………………. 🙂

    Reply
  2. কূরে ঘর

    September 14, 2012 at 9:58 pm

    এই গানিটি যত বার শুনি ঠিক তত বারই কনো না কনো মেয়ের প্রেমে পরি

    Reply
  3. Sabit sikder

    August 18, 2025 at 10:08 am

    গানটা আমার একান্ত আপন

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑