• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে যাস রে ভাটি গাঙ বাইয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » কে যাস রে ভাটি গাঙ বাইয়া

কে যাস রে ভাটি গাঙ বাইয়া
আমার ভাইধন রে কইয়ো
নাইওর নিতো বইলা
তোরা কে যাস কে যাস

বছর খানি ঘুইরা গেল
গেল রে
ভাইয়ের দেখা পাইলাম না
পাইলাম না
কইলজা আমার পুইড়া গেল
গেল রে
ভাইয়ের দেখা পাইলাম না
পাইলাম না

ছিলাম রে কতই আশা লইয়া
ভাই না আইলো গেল গেল
রথের মেলা চইলা
তোরা কে যাস কে যাস

প্রাণ কান্দে , কান্দে
প্রান কান্দে কান্দে প্রান কান্দে রে
প্রান কান্দে
নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে
নয়ন ঝরে

পোড়া মনরে বুঝাইলে বুঝে না
কান্দে কান্দে প্রান কান্দে

সুজন মাঝিরে ভাইরে কইয়ো গিয়া
না আসিলে স্বপনেতে
দেখা দিত বইলা
তোরা কে যাস কে যাস

সিঁন্দুরিয়া মেঘ উইড়া আইলো রে
ভাইয়ের খবর আনলো না
আনলো না
ভাটির চরে নৌকা ফিরা আইলো রে
ভাইয়ের খবর আনলো না
আনলো না

নির্দয় বিধি রে তুমিই সদয় হইয়া
ভাইরে আইনো
নইলে আমার পরান যাবে জ্বইলা
তোরা কে যাস কে যাস

কে যাস রে ভাটি গাঙ বাইয়া
আমার ভাইধন রে কইয়ো
নাইওর নিতো বইলা
তোরা কে যাস কে যাস

———————
গীতিকারঃ মীরা দেব বর্মন
কন্ঠ ও সুরঃ শচীন দেব বর্মন

Category: আধুনিক বাংলা গানTag: মীরা দেব বর্মন
Previous Post:যখন
Next Post:তুমি আর নেই সে তুমি

Reader Interactions

Comments

  1. Chandan Chowdhury

    May 3, 2013 at 10:47 am

    অসাধারন!

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑