• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল

সবার হৃদয়ে রবীন্দ্রনাথ
.                  চেতনাতে নজরুল
যতই আসুক বিঘ্ন-বিপদ
.                  হাওয়া হোক্ প্রতিকূল
এক হাতে বাজে অগ্নিবীণা
.                  কন্ঠে গীতাঞ্জলি
হাজার সূর্য চোখের তারায়
.                  আমরা যে পথ চলি ||

এই সেই দেশ একদা যেখানে উপনিষদের ঋষি
সমতার গান গেয়েছিল আর শুনেছিল দশ-দিশি
প্রপিতামহের ভাষাতে আজো আমরা যে কথা বলি
হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি ||

এই সেই দেশ এখনও এখানে শুনি আজানের ধ্বনি
গীতা বাইবেল ত্রিপিটক আর শোনা যায় রামায়ণী
কবি কালিদাস ইকবাল আর গালিবের পদাবলি
হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি ||

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী- ভূপেন হাজারিকা

Category: আধুনিক বাংলা গানTag: শিবদাস বন্দ্যোপাধ্যায়
Previous Post:ও বেহুলা বাংলা আমার দুখিনী বাংলা
Next Post:গঙ্গা আমার মা পদ্মা আমার মা

Reader Interactions

Comments

  1. Tapash Majumder

    August 18, 2025 at 12:15 pm

    অনবদ্য লেখা। শাশ্বত বাণী ও সুর। চির অম্লান। এইসবই বেঁচে থাকবে বাঙালির হৃদয়ে।

    Reply
  2. তারাশঙ্কর দাসবৈরাগী

    June 4, 2026 at 10:18 pm

    অসাধারণ গানের কথা । তেমনই সুর ও কণ্ঠ। শুনলে মন প্রাণ জুড়িয়ে যায়। ধর্মান্ধ মানুষগুলোর কানে কি এ গান গিয়ে পৌঁছয় না।!

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑