• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও বেহুলা বাংলা আমার দুখিনী বাংলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » ও বেহুলা বাংলা আমার দুখিনী বাংলা

ও বেহুলা বাংলা
আমার দুখিনী বাংলা
তোর কপালের সিঁদুরে টিপ মুছিয়ে দিল ঝড়
বানভাসি তোর নদীর বুকে আমরা লখিন্দর ||

চোখের জলে বুক ভেসে যায়
ঘর ভেসে যায় বানে
তুল্ সী তলায় পিদিম জ্বেলে
কে দেবে উঠোনে
তোর ভবিষ্যৎ এমন করে
দিল দ্বীপান্তর ||

রূপসী বাংলা আমার শ্যামলী বাংলা
ও তোরা ফুলেশ্বরী ধানের খেতে নেই তো সোনা রং
নদীর জলে ভাসছে হাজার লখিন্দরের শব ||

লক্ষ্ণী পেঁচা, চড়ুই পাখি বসে না আর ঘরে
চন্ডীতলার, আটচালা তোর ভেঙে গেছে ঝড়ে
চূর্ণী নদীর ঘূর্ণী জলে ভাসছে তেপান্তর ||

. *************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী- ভূপেন হাজারিকা

Category: আধুনিক বাংলা গানTag: ভূপেন হাজারিকা, শিবদাস বন্দ্যোপাধ্যায়
Previous Post:এই পৃথিবীটা যে এক মস্ত বড় বায়োস্কোপের এক বাক্স
Next Post:সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑