• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও বাবু পান খেয়ে যান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » ও বাবু পান খেয়ে যান

ও বাবু,
পান খেয়ে যান, পান খেয়ে যান
‘মন মোহিনী’র পান
বাংলা পাতা
খয়ের ছাড়া
মিষ্টি, সাদা পান
মৌরী, এলাচ, চমন-বাহার
আর দেব কিমাম
মন মোহিনীর পানের খিলি
ষাট পয়সা দাম ||

মন-মোহিনীর হাতের সাজা
পানের অনেক গুণ
পুড়বে না গাল, লাগবে না ঝাল
একটা খেয়ে দেখুন
মৌতাতে মন থাকবে মজে
করতে হবে নাম
মন মোহিনীর পানের খিলি
ষাট পয়সা দাম |

সাহেব-বিবি-গোলাম সবাই
পানের খরিদ্দার
বারে বারে আসতে হবে
খেলে একটিবার
সু-নাম ছড়ায় মুখে মুখে
শহর থেকে গ্রাম
মন মোহিনীর পানের খিলি
ষাট পয়সা দাম ||

. *************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – ভূপেন হাজারিকা
শিল্পী- স্বপ্না চক্রবর্তী

Category: আধুনিক বাংলা গানTag: ভূপেন হাজারিকা, শিবদাস বন্দ্যোপাধ্যায়, স্বপ্না চক্রবর্তী
Previous Post:বলি ও খোকার মা পান খেয়ে গাল পুড়েছে
Next Post:ও ননদী বল দেখি তুই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑