• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বলি ও খোকার মা পান খেয়ে গাল পুড়েছে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » বলি ও খোকার মা পান খেয়ে গাল পুড়েছে

বলি, ও খোকার মা
.               পান খেয়ে গাল পুড়েছে
এখন তোকে কি করে আদর করি বল্
সন্দেহ তুই করিস্ না রে
.               ভাবিস্ না এ-ছল্ ||

আমায় পান দিয়েছে দোকানী
পানের ভিতর কি ছিল, দেখেনি
সেই পান খেয়ে চোখে শুধু ঝরে জল
সন্দেহ তুই করিস্ না রে
.               ভাবিস্ না এ-ছল্ ||
পানের পাতা মিঠা
মেয়ের মিঠা মিঠা হাসি
খয়ের গুঁড়া গুঁড়া
আর সুপারিটা বেশি |

তখন কেন আমি বুঝিনি
বোধহয়, পানেতে দেওয়া ছিল মোহিনী
হাতে হাতে তাই পাচ্ছি প্রতিফল
সন্দেহ তুই করিস্ না রে
.               ভাবিস্ না এ-ছল্ ||

. *************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী- অংশুমান রায়

Category: আধুনিক বাংলা গানTag: শিবদাস বন্দ্যোপাধ্যায়
Previous Post:আমার বেটার বিয়া দিব সময় হয়েছে
Next Post:ও বাবু পান খেয়ে যান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑