• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হায় কি যে করি এ মন নিয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » হায় কি যে করি এ মন নিয়া

হায় কি যে করি এ মন নিয়া
সে যে প্রনয়ও হুতাশে ওঠে উথলিয়া
ওই দুষ্টু পাপিয়া বলে পিয়া পিয়া
পিয়া পিয়া…

তার মিষ্টি কুজন তবু জ্বলে হিয়া
মুখে অভিমান ওঠে মনে উছলিয়া
আছে সবারি কেহ না কেহ মরমিয়া
হায় একেলা আমারই শুধু নাই প্রিয়া
ওই দুষ্টু পাপিয়া বলে পিয়া পিয়া
পিয়া পিয়া…

ঐ ফুলেরও বাসরে দেখি বনলতা
বুঝি তরুনও তরুর সনে বলে কথা
তারা কেহতো বুঝেনা মোর আকুলতা
তাই মরমে মরিগো আমি গুমরিয়া
ওই দুষ্টু পাপিয়া বলে পিয়া পিয়া
পিয়া পিয়া…

দেখ একটি চাঁদের সাথী কত তারা
মেশে একটি সাগরে কত জল ধারা
শুধু আমি কি একেলা রব সাথী হারা
মোরে কেহ কি বাঁধিবে না গো মালা দিয়া
ওই দুষ্টু পাপিয়া বলে পিয়া পিয়া
পিয়া পিয়া…

কথা: মোহিনী চৌধুরী
সুর ও গান: শচীন দেব বর্মন

http://www.youtube.com/watch?v=vaS_M6rAwlc

Category: আধুনিক বাংলা গানTag: মোহিনী চৌধুরী
Previous Post:শুধু তোমায় ভেবে ভেবে (তুমি এসেই চলে গেছো)
Next Post:মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান – লিরিক্স – মোহিনী চৌধুরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑