মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান – লিরিক্স – মোহিনী চৌধুরী
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হল বলিদান,
লেখা আছে অশ্রুজলে ।।
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা,
বন্দীশালার ওই শিকল ভাঙ্গা
তাঁরা কি ফিরিবে আজ সু-প্রভাতে,
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।।
যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানেন
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।।
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,
মৌন-মলিন মুখে জোগালো ভাষা
আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে।।
——————-
কথা – মোহিনী চৌধুরী
সুর – কৃষ্ণচন্দ্র দে
.
[“মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান” একটি বিখ্যাত বাংলা দেশাত্মবোধক গান, যা বাংলাদেশের ও ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেরণা হিসেবে জনপ্রিয়। এ গানের গীতিকার হচ্ছেন মোহিনী চৌধুরী এবং সুরকার কৃষ্ণচন্দ্র দে। মূলত ছাত্র আন্দোলন, বিপ্লবীদের আত্মত্যাগ, জাতির জাগরণ, ও স্বাধীনতার সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে এই গানটি লেখা হয়েছে।]
আমার অত্যন্ত প্রিয় একটি গান। ধন্যবাদ গীতিকার,সুরকার ও শিল্পীকে
আরে চরণ চুমি হবে চরণ ভূমি লিখেছেন।
ধন্যবাদ।
ইজি
খুব ভালো
আমি জানতে চাই ,যে ওই লাইন টায় কি – যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো নাকি জোগালো ভাষা হবে?
Ei diya bogha jai je age kar dine freedom fighter ra kato larai korechilo.
I need shorolipi can you give me please
ধন্যবাদ
আমার বাড়ি পথেঙ্গা অর্থাৎ আমরা সি বিচ এর পাশে,,শুক্রুবার ছাড়া আমি প্রতিদিন বন্ধুদের নিয়ে সাগর পারে বসে থাকি,,বিদ্রোহী গান কবিতা আমার খুব পছন্দ,,তার মধ্যে এই কবিতা গুলো শুনলে মন চাই এই বাংলাদেশকে আবার নুতন করে সাজাই,,
বেস্ট সঙ এভার
আজি রক্তকমলে হবে লিখেছেন সাজি রক্তকমলে
গানটি কতসালে প্রকাশিত?
বাঙালির বৈপ্লবিক সংগ্রাম(সশস্ত্র সংগ্রাম) খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। বিপ্লবীদের রক্তেস্নাত ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।গান্ধী কিম্বা জিন্নাহ’র আন্দোলনের মাধ্যমে ভারত স্বাধীন হয়নি। ৩০ লক্ষ্য বিপ্লবীর রক্ত বদলে স্বাধীনতা লাভ করেছে আজকের বাংলাদেশ।
একটি বিদ্রোহী গান
Ei diya bogha jai je age kar dine freedom fighter ra kato larai korechilo.
hmmm
একদম ঠিক
Best song ever..
বাংলাটা বাংলা হরফে লেখার চেষ্টা করুন। রোমান হরফে কেন বাংলা লেখেন?
বিরক্তিকর ।
I want notation of this song, please help.
মৌন মলিন মুখে ফোটালো ভাষা
শহীদ কে আমার ভক্তিপূর্ণ প্রণাম। গানটার তাল মাত্রা ভাগ করা পূর্ণাঙ্গ স্বরলিপি পাবেন নীচের লিংকে। আমি সকল শ্রোতার জন্য শেয়ার করলাম। লিংক
https://youtu.be/ywRusrWvRUI
ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।
It’s really a charming and rakt rakt anjali song that ignites the fire in the blood and hundred lakhs of the country’s hundred lakhs of martyrsmartyrs it’s truly a different Bengali achievement.
এই গানটার জন্ম হয়েছে ঐতিহাসিক আগস্ট বিল্পবের জন্য,
যে বিল্পবের মাধ্যম স্বৈরাচার হাসিনার পতন হলো।
মাইনুল হাসান নোবেল মুখে শুনলে সেই লাগে
আহা আমার জন্মভূমি কত ভালোবাসি তোমাকে
“এসো স্বদেশব্রতের সহদীক্ষালোভী” এটা লিখা আছে।
“এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষালোভী” এটা হবে।
সহদীক্ষালোভি না হয়ে মহাদীক্ষালোভি হবে।
“এই গানটি যখনই উপস্থাপন করা হয় তখনই অনুপ্রাণিত হই। এই পৃথিবী যতদিন থাকবে এই গানটি মুক্তিকামী মানুষদের অনুপ্রাণিত করে যাবে।”
এটি শুনলে দেশের প্রতি ভালোবাসা দিগুণ অনুভব হয়।
ভালোবাসা টা যেমন হ্রদয় থেকে হয়, তেমন এই গানটি হ্রদয়ে গেধে আছে।
আমার পছন্দের একটা গান