জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি
সবকিছু ভুলে যেন করি লেনদেন
তুমিও তো বেশ আছ, ভালোই আছ,
কবিতায় পড়া সেই বনলতা সেন (হায়)।।
টানা টানা চোখে কালি পড়েনি কোন,
হাসলেও গালে টোল পড়ে এখনও।।
কি জাদু জানো তা বিধাতা জানেন
কবিতায় পড়া সেই বনলতা সেন।
পরিপাটি বেশবাস তেমনি আছে,
ঘটনার কোন রেশ নেইতো কাছে।।
এভাবে সবাই কি থাকতে পারেন ?
কবিতায় পড়া সেই বনলতা সেন।
কথা: শওকত ওসমান
সুর: মোঃ শাহনেওয়াজ
শিল্পী: নিয়াজ মোহাম্মদ চৌধুরী
Use Ustad title at Singer name