দোলে দোদুল দোলে ঝুলনা
দোলে কৃষ্ণ দোলে ঝুলনা
দোলে রাই দোলে ঝুলনা
দোলে দোদুল নাই তুলনা।।
রাধার অধরে জাগে হাসি
(ওগো) কহিছে ডেকে শ্যামের বাঁশি
এ লগন রাই ভুলো না।।
দোলে শিখি পাখা, দোলে শুকসারি
ময়ূরী দোলে প্রেম অভিসারী
এ রাতের নাই তুলনা
এ লগন রাই ভুলো না।।
মাধব কহিছে ওগো রাধা
(ওগো) তুমি আমি একই সুরে বাঁধা
এ বাঁধন কভু খুলো না।।
.
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: শ্যামল মিত্র
শিল্পী: শ্যামল মিত্র ও মানবেন্দ্র মুখোপাধ্যায়
চলচ্চিত্র: দেয়া নেওয়া

দোলে শিখী পাখা হবে (দোলে সুখ পাখা হবে না)
অনেক অনেক ধন্যবাদ। এবার মূল পাঠ থেকে হুবহু তুলে দেয়া হলো।
স্বরলিপি পাওয়া যাবে?