মা আমার খেলান হলো – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।
মা আমার খেলান হলো।
খেলা হলো গো আনন্দময়ী॥
ভবে এলেম কর্তে খেলা, করিলাম ধূলাখেলা,
এখন কাল পেয়ে পাষাণের বালা,
কাল যে নিকটে এলো॥
বাল্যকালে কত খেলা, মিছে খেলায় দিন গোঁয়ালো।
পরে জায়ার সঙ্গে লীলা-খেলায়, অজপা ফুরায়ে গেলো॥
প্রসাদ বলে বৃদ্ধকালে, অশক্তি কি করি বল।
ও মা শক্তিরূপা ভক্তি দিয়া মুক্তি-জলে টেনে ফেলো॥
পাঠান্তর / পাঠভেদ:
প্রসাদী – একতালা
মা আমার খেলান হলো।
খেলা হলো গো আনন্দময়ি॥
ভবে এলেম কর্তে খেলা, করিলাম ধূলা-খেলা,
এখন কাল পেয়ে পাষাণের বালা, কাল যে নিকটে এলো॥
বাল্যকালে কত খেলা, মিছে খেলায় দিন গোঁয়ালো।
পরে জায়ার সঙ্গে লীলা-খেলায় অজপা ফুরায়ে গেল॥
প্রসাদ বলে বৃদ্ধকালে অশক্ত কি করি বল।
ওমা শক্তিরূপা ভক্তি দিয়ে মুক্তি-জলে টেনে ফেল॥
Leave a Reply