• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মা আমার বড় ভয় হয়েছে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মা আমার বড় ভয় হয়েছে – লিরিক্স – রামপ্রসাদ সেন

মা আমার বড় ভয় হয়েছে – লিরিক্স – রামপ্রসাদ সেন

প্রসাদী সুর – একতালা।

মা! আমার বড় ভয় হয়েছে।
সেথা জমা-ওয়াশীল দাখিল আছে॥
রিপুর বশে চল্লেম আগে, ভাবলেম না কি হবে পাছে।
ঐ যে চিত্রগুপ্ত বড়ই শক্ত, যা করেছি তাই লিখেছে॥
জন্মজন্মান্তরের যত, বকেয়া বাকি জের টেনেছে।
যার যেম্নি কর্ম তেম্নি ফল কর্মফলের ফল ফলেছে॥
জমার কমি খরচ বেশী, তলব কিসে রাজার কাছে।
ঐ যে রামপ্রসাদের মনের মধ্যে,
কেবল কালী নাম ভরসা আছে॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

মা আমার বড় ভয় হয়েছে।
সেথা জমা-ওয়াশীল দাখিল আছে॥
রিপুর বশে চল্লেম আগে, ভাবলেম না কি হবে পাছে।
ঐ যে চিত্রগুপ্ত বড়ই শক্ত, যা করেছি তাই লিখেছে॥
জন্ম-জন্মান্তরের যত, বকেয়া বাকী জের টেনেছে।
যার যেমনি কর্ম তেমনি ফল, কর্মফলের ফল ফলেছে॥
জমায় কমি খরচ বেশি, তরবো কিসে রাজার কাছে।
ঐ যে রামপ্রসাদের মনের মধ্যে (কেবল) কালীনাম
ভরসা আছে॥

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:মা আমার খেলান হলো – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:মায়ের এম্নি বিচার বটে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑