• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একা আমি জীবন-তরী বাইতে নারি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » একা আমি জীবন-তরী বাইতে নারি

একা আমি জীবন-তরী বাইতে নারি।
কোথা হে ভবের কাণ্ডারী।
ভেবেছিনু নাই-বা এলে ওহে ভব-নদীর মাঝি,
যাব চলে আপন পালে অবহেলে।
এখন মাঝগাঙেতে টুটল দড়ি, ভাঙা নায়ে উঠল বারি
হে কাণ্ডারী, ভাঙা নায়ে উঠল বারি।
(আমি দেখি নাই হে ভাঙা নায়ে উঠল বারি)
(আমার আপন দোষে ভাঙা নায়ে উঠল বারি)।
আজি এই বিপদকালে ওহে কাল-খেয়ার মাঝি,
এসো তুমি আমার হালে, আমার পালে।
এখন টানের তানে নূতন প্রাণে
আমি শুধু গাইব সারি।
হে কাণ্ডারী, আমি শুধু গাইব সারি।
(তুমি নাও চালাবে, আমি শুধু গাইব সারি)
(চেয়ে ঢেউয়ের পানে, অভয়প্রাণে গাইব সারি)।।

Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:এসো হে, এসো হে প্রাণে, প্রাণসখা
Next Post:এ মধুর রাতে বলো কে বীণা বাজায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑