• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এসো হে, এসো হে প্রাণে, প্রাণসখা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » এসো হে, এসো হে প্রাণে, প্রাণসখা

এসো হে, এসো হে প্রাণে, প্রাণসখা।
আঁখি তৃষিত অতি, আঁখিরঞ্জন,
আঁখি ভরিয়া মোরে দেহো দেখা।
খুলিয়া প্রাণের আধো লাজবসন
জীবনমন্দিরে পেতেছি আসন;
বোসো হে বিরহক্লেশনাশন,
কন্ঠে লহো মম মালিকা।
উন্মাদ এ তরঙ্গ,
উথলিছে ভীষণ ভঙ্গ,
ঘোর তিমির ঘেরি দশ দিক,
এসো হে নবীন নাবিক।
জীবন-তরী মাঝে নাহিক কাণ্ডারী;
প্রেম পারাবারে আমি একা।

Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:ঘ্যানর ঘ্যানর করার যন্ত্র
Next Post:একা আমি জীবন-তরী বাইতে নারি

Reader Interactions

Comments

  1. Biplab Roy

    January 21, 2025 at 8:11 pm

    শ্রুতি গোস্বামীর গাওয়া অতুল প্রসাদের এই গানটার শেষাংশ এমন…..
    “আমায় ডোবাও যদি / ডোবে কি সাগর
    পুরনো ঝিনুকে লাগে নতুন আদর।
    তন্দ্রা আমায় দেয় অস্থিরতা / কাছে থেকে যা পেয়েছি তাই তো কথা।
    ছুঁয়ে গেলে মরে যাই / এমন স্পন্দে তাই
    ছোঁবো না ছোঁবো না ঐ কল্পলতা।
    এসো তবে দুরে এস নীরবতা…….”

    এখানে কেন এই ‘অপুর্ব’ অংশটুকু নেই ? না-কি এই অংশটুকু অতুল প্রসাদের লেখা গানে ছিলো না, স্রুতি গোস্বামীর গাওয়া গানটায় নতুন করে সংযোজিত ?

    Reply
    • বাংলা লাইব্রেরি

      January 23, 2025 at 11:19 pm

      অতুলপ্রসাদের গীতিগুঞ্জ গ্রন্থে আমরা এইটুকুই পেয়েছিলাম।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑