• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আর তোরে না ডাকব কালী – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » আর তোরে না ডাকব কালী – লিরিক্স – রামপ্রসাদ সেন

আর তোরে না ডাকব কালী – লিরিক্স – রামপ্রসাদ সেন

প্রসাদী সুর – একতালা।

আর তোমায় না ডাকব কালী।
তুমি মেয়ে হয়ে অসি ধ’রে, লেংটা হইয়ে রণ করিলি॥
দিয়াছিলে একটা বৃত্তি, তাও তো দিয়ে হরে নিলি।
ঐ যে ছিল একটা অবোধ ছেলে,
মা হয়ে তার মাথা খালি॥
দীন রামপ্রসাদ বলে মা, এবার কালী কি করিলি।
ঐ যে ভাঙা নায়ে দিয়ে ভরা, লাভে মূলে ডুবাইলি॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

আর তোরে না ডাকব কালী।
তুই মেয়ে হয়ে অসি ধরে লেংটা হয়ে রণ করিলি॥
দিয়াছিলি একটা বৃত্তি তাওতো দিয়ে হরে নিলি।
ঐ যে ছিল একটা অবোধ ছেলে, মা হয়ে তার মাথা খেলি॥
রামপ্রসাদ বলে মা গো এবার কালী কি করিলি।
ঐ যে ভাঙা নায়ে ভরা তুলে লাভে মূলে ডুবাইলি॥

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:এমন দিন কি হবে মা তারা – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:আর বাণিজ্যে কি বাসনা – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑