• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এমন দিন কি হবে মা তারা – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » এমন দিন কি হবে মা তারা – লিরিক্স – রামপ্রসাদ সেন

এমন দিন কি হবে মা তারা – লিরিক্স – রামপ্রসাদ সেন

সিন্ধু – ঠুংরী।

এমন দিন কি হবে তারা।
যবে তারা তারা তারা ব’লে, তারা বেয়ে পড়বে ধারা॥
হৃদিপদ্ম উঠবে ফুটে, মনের আঁধার যাবে ছুটে,
তখন ধরাতলে পড়ব লুটে, তারা ব’লে হব সারা॥
ত্যজিব সব ভেদাভেদ, ঘুচে যাবে মনের খেদ,
ওরে, শত শত সত্য বেদ, তারা আমার নিরাকারা॥
শ্রীরামপ্রসাদ রটে, মা বিরাজে সর্বঘটে।
ওরে, আঁখি অন্ধ দেখ মাকে,
তিমিরে তিমিরহরা॥

পাঠান্তর / পাঠভেদ:

সিন্ধু – ঠুংরী

এমন দিন কি হবে তারা!
যবে তারা তারা তারা বলে, তারা বেয়ে পড়বে ধারা॥
হৃদিপদ্ম উঠবে ফুটে, মনের আঁধার যাবে ছুটে,
তখন ধরাতলে পড়বো লুটে, তারা বলে হব সারা॥
ত্যজিব সব ভেদাভেদ, ঘুচে যাবে মনের খেদ,
ওরে শত শত সত্য বেদ, তারা আমার নিরাকারা॥
শ্রীরামপ্রসাদ রটে, মা বিরাজে সর্ব ঘটে,
ওরে আঁখি অন্ধ দেখ মাকে, তিমিরে তিমির ভরা॥

পাঠান্তর / পাঠভেদ:

এমন দিন কি হবে তারা,
যবে তারা তারা ব’লে, তারা বেয়ে1 পড়বে ধারা॥
হৃদি-পদ্ম উঠবে ফুটে, মনের আঁধার যাবে ছুটে,
তখন ধরাতলে পড়বো লুটে, তারা ব’লে হব সারা॥
ত্যজিব সব ভেদাভেদ, ঘুচে যাবে মনের খেদ।
ওরে শত শত সত্য বেদ, তারা আমার নিরাকারা॥
শ্রীরামপ্রসাদে রটে, মা বিরাজে সর্ব ঘটে।
ওরে আঁখি অন্ধ দেখ মাকে, তিমিরে তিমির-হরা॥

পাঠান্তর / পাঠভেদ:

এমন দিন কি হবে তারা,
যবে তারা তারা ব’লে, তারা বেয়ে পড়বে ধারা॥
হৃদি-পদ্ম উঠবে ফুটে, মনের আঁধার যাবে ছুটে,
তখন ধরাতলে পড়বো লুটে, তারা ব’লে হব সারা॥
ত্যজিব সব ভেদাভেদ, ঘুচে যাবে মনের খেদ
ওরে শত শত সত্য বেদ, তারা আমার নিরাকারা
শ্রীরামপ্রসাদ রটে, মা বিরাজে সর্ব ঘটে
ওরে আঁখি অন্ধ দেখ মাকে, তিমিরে তিমির-হরা

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:আমি নয় পলাতক আসামী – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:আর তোরে না ডাকব কালী – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑