• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রবর্ত্ত দেহের সাধনা করিলে কোন বরণ হব

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » প্রবর্ত্ত দেহের সাধনা করিলে কোন বরণ হব

রাগাত্মিক পদ ।।

প্রবর্ত্ত দেহের সাধনা করিলে কোন্‌ বরণ হব।
কোন্‌ কর্ম্ম যাজন করিলে কোন্‌ বৃন্দাবনে যাব।।
নব বৃন্দাবনে নব নাম হয়, সকল আনন্দময়।
কোন্‌ বৃন্দাবনে ঈশ্বর মানুষে মিলিত হইয়া রয়।।
কোন্‌ বৃন্দাবনে বিরজা বিলাসে, তরুলতা চারি পাশে।
কোন্‌ বৃন্দাবনে কিশোর কিশোরী, শ্রীরূপমঞ্জরী সাথে।।
কোন্‌ বৃন্দাবনে রস উপজয়ে সুধার জনম তায়।
কোন্‌ বৃন্দাবনে বিকশিত পদ্ম, ভ্রমরা পশিছে তায়।।
গোপতের পথ, না হয় বেকত রসিক জনার সনে।
উপাসনা ভেদ যাহার হয়েছে সেই সে মরম জানে।।
দ্বিজ চণ্ডীদাস না জানিয়ে তত্ত্ব কেমনে হইবে পার।
উত্তম কুলেতে, লভিয়ে জনম ছি নীচ সহ ব্যবহার।।*

————–

* পদসমুদ্র

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:মিলা অমিলা দুই রসের লক্ষণ নায়ক নায়িকা নাম লক্ষণ কথন
Next Post:নায়িকা সাধন শুনহ লক্ষণ যে রূপে সাধিতে হয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑