• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মিলা অমিলা দুই রসের লক্ষণ নায়ক নায়িকা নাম লক্ষণ কথন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » মিলা অমিলা দুই রসের লক্ষণ নায়ক নায়িকা নাম লক্ষণ কথন

রাগাত্মিক পদ ।।

মিলা অমিলা দুই রসের লক্ষণ।
নায়ক নায়িকা নাম লক্ষণ কথন।।
পূর্ব্বরাগ হইতে সীমা সমৃদ্ধিমান আদি।
রসের ভঞ্জিত ক্রমে যতেক অবধি।।
পতি উপপতি ভাবে দ্বাদশ যে রস।
পুন যে দ্বিগুণ হইয়া করয়ে প্রকাশ।।
কন্যার বিবাহ আর অন্যের উপপতি।
ভাব ভেদে এই হয় চব্বিশ রস রীতি।।
পুন চারি গুণ করি হয় ছেয়ানই।
অনুকূল দক্ষিণ ধৃষ্ট আর শট তাই।।
এই সব নাম ভেদে নায়কের ভেদ।
পুন হয় তাহার লক্ষণ বিভেদ।।
এই সব্র গুণ কৃষ্ণ চন্দ্রে একা বর্ত্তে।
চণ্ডীদাস কহে রস ভেদ এক পাত্রে।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:হইলে সুজাতি পুরুষেরি রীতি যে জাতি নায়িকা হয়
Next Post:প্রবর্ত্ত দেহের সাধনা করিলে কোন বরণ হব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑