• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সতের সঙ্গে পিরীরি করিলে সতের বরণ হয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » সতের সঙ্গে পিরীরি করিলে সতের বরণ হয়

রাগাত্মিক পদ ।।

সতের সঙ্গে,                 পিরীরি করিলে,
সতের বরণ হয়।
অসতের বাতাস,                অঙ্গেতে লাগিলে,
সকলি পলায়ে যায়।।
সোণার ভিতরে,                 তামার বসতি,
যেমন বরণ দেখি।
রাগের ঘরেতে,                 বৈদিক থাকিলে,
রসিক নাহিক লেখি।।
রসিকের প্রাণ,                 যেমতি করয়ে,
এমতি কহিব কারে।
টলিয়া না টলে,                এমতি বুঝায়া,
মরম কহিব তারে।।
এমতি করণ,                 যাহার দেখিব,
তাহার নিকটে বসি।
চণ্ডীদাস কয়,                 জনমে জনমে,
হয়ে রব তার দাসী।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:পিরীতি উপরে পিরীতি বৈসয়ে তাহার উপরে ভাব
Next Post:সহজ আচার সহজ বিচার সহজ বলি যে কায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑