• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পিরীতি উপরে পিরীতি বৈসয়ে তাহার উপরে ভাব

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » পিরীতি উপরে পিরীতি বৈসয়ে তাহার উপরে ভাব

রাগাত্মিক পদ ।।

পিরীতি উপরে,                   পিরীতি বৈসয়ে,
তাহার উপরে ভাব।
ভাবের উপরে,                 ভাবের(১) বসতি,
তাহার উপর লাভ (২)।।
প্রেমের মাঝারে,(৩)                 পুলকের স্থান,
পুলক উপরে ধারা(৪)।
ধারার উপরে,                 ধারার বসতি,
এ সুখ বুঝয়ে কারা।।(৫)
কুলের(৬) উপরে,                 ফুলের বসতি,
তাহার উপরে গন্ধ।।
গন্ধ উপরে,                 এ তিন আখর,
এ বড় বুঝিতে ধন্ধ।।
কুলের উপরে,                 ফুলের বসতি,
তাহার উপরে ঢেউ।
ঢেউর উপরে,                 ঢেউই বসতি,
ইহা জানে কেউ কেউ।।
দুখের উপরে,                 দুখের বসতি,
কেহ কিছু ইহা জানে(৭)।
তাহার উপরে,                 পিরীতি বৈসয়ে,
দ্বিজ চণ্ডীদাস ভণে।।

————–

(১) \”ভাব\”–মধুর। মাধুর্য্য।
(২) \”লাভ\”–প্রেম।
(৩) \”ধারা\”–কারুণ্যামৃত, লাবণ্যামৃত, তারুণ্যামৃত।
(৪) পাঠান্তর–\”ভাবের মাঝারে\”–বি, প্রি, প।
(৫) বিভিন্ন পাঠ–\”ধারার উপরে, রসের স্থান, এমন জানিয়ে মোরা।।\”-ঐ।
(৬) পাঠান্তর–\”ফলের\”–ঐ।
(৭) পাঠান্তর–\”দুয়ের উপরে, দুয়ের বসাত, কেহ কিছু তাহা জানে।\”–ঐ।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:প্রেমের পিরীতি কিসে উপজিল প্রেমাধরে নিব কারে
Next Post:সতের সঙ্গে পিরীরি করিলে সতের বরণ হয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑