• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুন শুন দিদি প্রেম সুধা নিধি কেমন তাহার জল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » শুন শুন দিদি প্রেম সুধা নিধি কেমন তাহার জল

রাগাত্মিক পদ ।।

শুন শুন দিদি,                 প্রেম সুধা নিধি,
কেমন তাহার জল।
কেমন তাহার,                 গভীর গম্ভির,
উপরে শেহালা দল।।
কেমন ডুবারু,                 ডুবেছে তাহাতে,
না জানি কি লাগি ডুবে।
ডুবিয়ে রতন,                 চিনিতে নারিলাম,
পড়িয়া রহিলাম ভবে।।
আমি মনে করি,                 আছে কত ভারি,
না জানি কি ধন আছে।
নন্দের নন্দন,                 কিশোরা কিশোরী,
চমকি চমকি হাসে।।
সখীগণ মেলি,                 দেয় করতালি,
স্বরূপে মিশায়ে রয়।
স্বরূপ জানিয়ে,                 রূপে মিশাইলে,
ভাবিয়ে দেখিলে হয়।।
ভাবের ভাবনা,                 আশ্রয় যে জনা,
ডুবিয়ে রহিল সে।
আপনি তরিয়ে,                 জগত তরায়,
তাহারে তরাবে কে।।
চণ্ডীদাস বলে,                 লাখে এক মিলে,
জীবের লাগয়ে ধান্ধা।
শ্রীরূপ করুণা,                 হারে হইয়াছে,
সেই সে সহজ বান্ধা।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:প্রেমের যাজন শুন সর্ব্বজন অতি সে নিগূঢ় রস
Next Post:আপনা বুঝিয়া সুজন দেখিয়া পিরীতি করিব তায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑