• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রেমের যাজন শুন সর্ব্বজন অতি সে নিগূঢ় রস

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » প্রেমের যাজন শুন সর্ব্বজন অতি সে নিগূঢ় রস

রাগাত্মিক পদ ।।

প্রেমের যাজন,                    শুন সর্ব্বজন,
অতি সে নিগূঢ় রস।
যখন সাধন,                    করিবা তখন,
এড়ায় টানিবা শ্বাস।।
তাহা হইলে,                    মন বায়ু সে,
আপনি হইবে বশ।
তা হইলে কখন,                    না হইবে পতন,
জগৎ ঘোষিবে যশ।।
বেদ বিধি পার,                    এমন আচার,
যাজন করিবে যে।
ব্রজের নিত্য ধন,                    পায় সেই জন,
তাহার উপর কে।।
সদানন্দ হৃদয়ে,                    নয়নে দেখয়ে,
যুগল কিশোর রূপ।
প্রেমের আচার,                    নয়ন গোচর,
জানয়ে রসের কূপ।।
চণ্ডীদাস কয়,                    নিত্য বিলাসময়,
হৃদয় আনন্দ ভোরা।
নয়নে নয়নে,                    থাকে দুই জনে,
যেন জীয়ন্তে মরা।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:প্রেমের আকৃতি দেখিয়া মূরতি মন যদি তাতে ধায়
Next Post:শুন শুন দিদি প্রেম সুধা নিধি কেমন তাহার জল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑