• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভাল ভাল কালিয়া নাগর শুনালে ধরম কথা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » ভাল ভাল কালিয়া নাগর শুনালে ধরম কথা

খণ্ডিতা ।। রামকেলী ।। (শ্রীরাধিকার প্রত্যুত্তর)

ভাল ভাল,                     কালিয়া নাগর,
শুনালে ধরম কথা?
পরের রমণী                   মজালে যখন,
ধরম আছিল কোথা?
চোরার মুখেতে,                   ধরম কাহিনী,
শুনিয়া পায় যে হাসি।
পাপ পূণ্য জ্ঞান,                   তোমার যতেক,
জানয়ে বরজবাসী।।
চলিবার তরে,                   দেও উপদেশ,
পাতর চাপিয়া পিঠে।
বুকেতে মারিয়া                   চাবুক ঘা,
তাহাতে লুণের ছিটে।।
আর না দেখিব,                   ওকাল মুখ,
এখানে রহিলে কেনে।
যাও চলি যথা,                   মনের মানুষ,
যেখানে মন যে টানে।।
কেন দাঁড়াইয়া,                   পাপিনীর কাছে,
পাপেতে ডুবিবা পাছে!
কহে চণ্ডীদাস,                   যাও চলি যথা,
ধরমের থলী আছে।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:শুন শুন সুনয়নি আমার যে রীত
Next Post:না কর না কর ধনি এত অপমান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑