• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুন শুন সুনয়নি আমার যে রীত

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » শুন শুন সুনয়নি আমার যে রীত

খণ্ডিতা ।। রামকেলী ।। (শ্রীকৃষ্ণের উত্তর)

শুন শুন সুনয়নি আমার যে রীত।
কহিতে প্রতীত নহে জগতে বিদিত।।
তুমি না মানিবে তাহা আমি ভাল জানি।
এতেক না কহ ধনি অসম্ভব বাণী।।
সঙ্গত হইলে ভাল শুনি পাই সুখ।
অসঙ্গত হইলে পাইব বড় দুখ।।(১)
মিছা কথায় কত পাপ জানহ আপনি।
জানিয়া না মানে যে সেইত পাপিনী।।
পরে পরিবাদ দিলে ধরমে সহে কেনে?
তাহার এমত বাদ হইবে তখনে।।
চণ্ডীদাস বলে যেবা মিছা কথা কবে।
সেই সে ঠেকিবে পাপে তোমার কি যাবে।।

————–

(১) পাঠান্তর–\”অসঙ্গত কৈলে কি লাভ শুনিতে না হয় সুখ\”।-প্রা, কা, সং।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:আরে মোর আরে মোর সোণার বঁধুর
Next Post:ভাল ভাল কালিয়া নাগর শুনালে ধরম কথা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑