• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ ছার দেশে বসতি নৈল নাহিক দোসর জনা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » এ ছার দেশে বসতি নৈল নাহিক দোসর জনা

এ ছার দেশে বসতি নৈল নাহিক দোসর জনা।
মরমের মরমী নহিলে না জানে মরমের বেদনা।।
চিত উচাটন সদা কত উঠে মনে।
ননদী বচনে মোর পাঁজর বিঁধে ঘুণে।।
জ্বালার উপরে জ্বালা সহিতে না পারি।
বঁধু হইল বিমুখ ননদী হৈল বৈরী।।
গুরুজন কুবচন সদা শেলের ঘায়।
কলঙ্কে ভরিল দেশ কি করি উপায়?
বাশুলী আদেশে কবি চণ্ডীদাসের গীত।
আপনা আপনি চিত করহ সম্বিত।।

————–

অনুরাগ।–আত্ম প্রতি ।। শ্রীরাগ ।।

চিত উচাটন সদা কত উঠে মনে – পাঠান্তর–\”রহিতে না পারি ঘরে চিত উচাটনে\”।-প্রা, কা, সং।
সম্বিত – সম্বরণ।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:বিধির বিধানে হাম আনল ভেজাই
Next Post:পিরীতি পিরীতি সব জন কহে পিরীতি সহজ কথা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑