• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বিধির বিধানে হাম আনল ভেজাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » বিধির বিধানে হাম আনল ভেজাই

বিধির বিধানে হাম আনল ভেজাই।
যদি সে পরাণ বঁধু তার লাগি পাই।।
গুরু দুরজন যত বঁধুর দ্বেষ করে।
সন্ধ্যাকালে সন্ধ্যামুনি তার বুকে পড়ে।।
আপন দোষ না দেখিয়া পরের দোষ গায়।
কাল সাপিনী যেন তার বুকে খায়।।
আমার বন্ধুকে যে করিতে চাহে পর।
দিবস দুপরে যেন পুড়ে তার ঘর।।
এতেক যুবতী আছে গোকুল নগরে।
কে না বঁধুরে দেখে বুক ফেটে মরে।
বাশুলী আদেশে দ্বিজ চণ্ডীদাস ভণে।
তোমার বঁধু তোমার আছে গালি পাড়িছ কেনে?

————–

অনুরাগ।–আত্ম প্রতি ।। তিওট, বিহাগরা ।।

বিধির বিধানে হাম আনল ভেজাই – বিধির বিধানে আমি আগুন দিই।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:শ্যামের পিরীতি মূরতি হইলে তবে কি পরাণ ফলে
Next Post:এ ছার দেশে বসতি নৈল নাহিক দোসর জনা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑