• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যাহার সহিত যাহার পিরীতি সেই সে মরম জানে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » যাহার সহিত যাহার পিরীতি সেই সে মরম জানে

যাহার সহিত,                   যাহার পিরীতি,
সেই সে মরম জানে।
লোক চরচায়,                   ফিরিয়া না চাই,
সদাই অন্তরে টানে।।
গৃহ কর্ম্মে থাকি,                  সদাই চমকি,
গুমরে গুমরে মরি।
নাহি হেন জন,                   করে নিবারণ,
যেমত চোরের নারী।।
ঘরে গুরুজনা,                  গঞ্জয়ে নানা,
তাহা বা কহিব কি।
মরণ সমান,                   করে অপমান,
বন্ধুর কারণ সে।।
কাহারে কহিব,                   কেবা নিবারিবে,
কে জানে মরম দুখ।
চণ্ডীদাস কহে,                  করহ ঘোষণা,
তবে সে পাইবে সুখ।।

————–

অনুরাগ।–আত্ম প্রতি ।। শ্রীরাগ ।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:কেন বা কানুর সনে পিরীতি করিনু
Next Post:ধিক রহুঁ জীবনে যে পরাধীন জীয়ে

Reader Interactions

Comments

  1. সুব্রত

    July 15, 2021 at 8:40 pm

    ধন্যবাদ।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑