• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেন বা কানুর সনে পিরীতি করিনু

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কেন বা কানুর সনে পিরীতি করিনু

কেন বা কানুর সনে পিরীতি করিনু।
না ঘুচে দারুণ লেহা ঝুরিয়া মরিনু।।
আর জ্বালা সৈতে নারি কত উঠে তাপ।
বচন নিঃসৃত নহে বুকে খেলে সাপ।।
জন্ম হইতে কুল গেল ধর্ম্ম গেল দূরে।
নিশি দিশি প্রাণ মোর কানু গুণে ঝুরে।।
নিষেধিলে নাহি মানে ধরম বিচার।
বুঝিনু পিরীতির হয় স্বতন্ত্র আচার।।
করমের দোষে এ জনমে কিবা করে।
কহে বড়ু চণ্ডীদাস বাশুলীর বরে।।

————–

অনুরাগ।–আত্ম প্রতি ।। সুহই ।।

বচন নিঃসৃত নহে – বাক্য সরে না।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:একে কাল হৈল মোর নয়লি যৌবন
Next Post:যাহার সহিত যাহার পিরীতি সেই সে মরম জানে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑