• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেন বা পিরীতি কৈনু কালা কানুর সনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কেন বা পিরীতি কৈনু কালা কানুর সনে

কেন বা পিরীতি কৈনু কালা কানুর সনে।
ভাবিতে রসের তনু জারিলেক ঘুণে।।
কত ঘর বাহির হইব দিবা রাতি।
বিষম হইল কালা কানুর পিরীতি।।
না রুচে ভোজন পান কি মোর শয়নে।
বিষ মিশাইল মোর এ ঘর করণে।।
ঘরে গুরু দুরজন ননদিনী আগি।
দু আঁখি মুদিলে বলে কাঁদে শ্যাম লাগি।।
আকাশ যুড়িয়া ফাঁদ যাইতে পথ নাই।
কহে বড়ু চণ্ডীদাস মিলিবে হেথাই।।

————–

অনুরাগ।–আত্ম প্রতি ।। গান্ধার ।।

ঘর করণে – অদ্যপি লোকে \”ঘরকরণা\” শব্দ প্রয়োগ করিয়া থাকে।
হেথাই – হেথায়; এখানে।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:হিয়ার মাঝারে যতনে রাখিব বিরল মনের কথা
Next Post:ধরম করম গেল গুরু গরবিত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑