• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হিয়ার মাঝারে যতনে রাখিব বিরল মনের কথা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » হিয়ার মাঝারে যতনে রাখিব বিরল মনের কথা

হিয়ার মাঝারে,                যতনে রাখিব,
বিরল মনের কথা।
মরম না জানে,                ধরম বাখানে,
সে আর দ্বিগুণ ব্যথা।।
যারে না দেখি,                 জনম স্বপনে,
না দেখি নয়ন কোণে।
অবুধ সে জানি,                দিবস রজনী,
সদাই পড়িছে মনে।।
হাম অভাগিনী,                পরের অধিনী,
সকলি পরের বশে।
সবাই এখনি,                পরাণ পোড়নি,
ঠেকিনু পিরীতি রসে।।
অনুক্ষণ মন,                 করে উচাটন,
মুখে না নিঃসরে কথা।
চণ্ডীদাসের মন,                অরুণ নয়ন,
ভাবিতে অন্তরে ব্যথা।।

————–

অনুরাগ।–আত্ম প্রতি ।। ধানশী ।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:ইক্ষু রোপিনু গাছ যে হইল নিঙ্গাড়িতে রসময়
Next Post:কেন বা পিরীতি কৈনু কালা কানুর সনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑