• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুরলীর স্বরে রহিবে কি ঘরে গোকুল যুবতীগণে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » মুরলীর স্বরে রহিবে কি ঘরে গোকুল যুবতীগণে

মুরলীর স্বরে,                    রহিবে কি ঘরে,
গোকুল যুবতীগণে?
আকুল হইয়া,                    বাহির হইবে,
না চাবে কুলের পানে।।
কি রঙ্গ লীলা,                    মিলায় শিলা,
শুনিলে সে ধ্বনি কাণে।
যমুনা পবন,                    স্থগিত গমন,
ভুবন মোহিত গানে।।
আনন্দ উদয়,                    শুধু সুধাময়,
ভেদিয়া অন্তর টানে।
মরমে জ্বালা,                    জীয়ে কি অবলা,
হানয়ে মদন বাণে।।
কুলবতী কুল,                    করে নিরমূল,
নিষেধ নাহিক মানে।
চণ্ডীদাস ভণে,                    রাখিও মরমে,
কি মোহিনী কালা জানে।।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। তুড়ি ।।

শুনিলে সে ধ্বনি কাণে – পাঠান্তর–\”শুনিতে সুন্দর কাণে\”। প, ক, ত।
স্থগিত গমন – পাঠান্তর–\”থাকিত গগন\”। প, ক, ত। \”চৌদিকে গগন\”। প্রা, কা, সং।
হানয়ে – হানে।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:কুলের বৈরী হইল মুরলী করিল সকল নাশে
Next Post:কালা গরলের জ্বালা আর তাহে অবলা তাহে মুঞি কুলের বৌহারী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑