• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুলের বৈরী হইল মুরলী করিল সকল নাশে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কুলের বৈরী হইল মুরলী করিল সকল নাশে

কুলের বৈরী,                   হইল মুরলী,
করিল সকল নাশে।
মদন কিরাতি,                   মধুর যুবতী,
ধরিতে আইল দেশে।।
সই জীবন মন নেয় বাঁশী।
পিরীতি আটা,                   ননদী কাঁটা,
পড়সি হইল ফাঁসি।।
বৃন্দাবন মাঝে,                   বেড়ায় সাজে,
ধরিতে যুবতী জনা।
যমুনার কূলে,                   গাছের তলে,
বসিয়া করিল থানা।।
এক পাশ হৈয়া,                   থাকি লুকাইয়া,
দেখি যে বসিল পাখী।
ধীরে ধীরে যাই,                   তাহা পানে চাই,
আনলা চালায় দেখি।।
গাছের ডালে,                   বসিয়া ভালে,
তাক করে এক দিঠে।
জড়াল আটা,                   লাগায় কাঁটা,
লাগিল পাখীর পীঠে।।
পড়িয়া ভূমেতে,                   ধর-ফড়াইতে,
কিরাতে ধরিল পাখে।
পাখে পাখা দিয়া,                   বাঁধিল টানিয়া,
ঝুলিতে ভরিয়া রাখে।।
চণ্ডীদাস কয়,                   মহাজন হয়,
কিনিয়া লয় সে পাখী।
ছাড়িয়া দেয়,                   পাখায় ধোয়ায়,
তবে সে এড়ান দেখি।।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। ধানশী ।।

মদন কিরাতি – মদন ব্যাধ।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:বিষম বাঁশীর কথা কহন না যায়
Next Post:মুরলীর স্বরে রহিবে কি ঘরে গোকুল যুবতীগণে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑