• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সকলি আমার দোষ হে বন্ধু সকলি আমার দোষ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » সকলি আমার দোষ হে বন্ধু সকলি আমার দোষ

সকলি আমার দোষ,                        হে বন্ধু,
সকলি আমার দোষ।
না জানিয়া যদি,                        কৈরাছি পিরীতি,
কাহারে করিব রোষ।।
সুধার সমুদ্র,                        সমুখে দেখিয়া
আইনু আপন সুখে।
কে জানে খাইলে,                        গরল হইবে,
পাইব এতেক দুখে।।
সো যদি জানিতাম,                        অলপ ইঙ্গিতে,
তবে কি এমন করি।
জাতি কুল শীল,                        মজিল সকল,
ঝুরিয়া ঝুরিয়া মরি।।
অনেক আশার,                        ভরসা মরুক,
দেখিতে করয়ে সাধ।
প্রথম পিরীতে,                        তাহার নাহিক
বিভাগের আধের আধ।।
যাহার লাগিয়া,                        যে জন মরয়ে,
সেই যদি করে আনে।
চণ্ডীদাস কহে,                        এমনি পিরীতি,
করয়ে সুজন সনে।।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। শ্রীরাগ ।।

সো যদি জানিতাম – পাঠান্তর–\”মো যদি জানিতাম।\” প, ক, ত।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:হেদে হে বিনোদ রায় ভাল হৈল ঘুচাইল পিরীতের দায়
Next Post:বন্ধু কহিলে বাসিবে মনে দুখ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑